ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের চরে ৬টি গরু ও খাসি কোরবানি করে মাংস বিতরণ

প্রতিবেদক
admin
জুন ৮, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের তিনটি চরের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৬টি গরু ও ১টি খাসি কোরবানি করে চরবাসীর মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

ক্রিস্টাল ওপেন স্কাউটস, মতিঝিল, ঢাকার অর্থায়নে রোববার ( ৮ জুন) সকালে সদরের যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুরে অবস্থিত ‘আবুল হোসেন চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে ২টি গরু ও চর ঘনেশ্যামপুরে অবস্থিত ‘হেলালি খানম প্রাথমিক বিদ্যালয়ে ২টি গরু কোরবানি করে স্কুলের শিক্ষার্থী ও বয়স্ক-দুঃস্থ চরবাসীর মাঝে মাংস বিতরণ করা হয়।

এর আগে ঈদের দিন কুড়িগ্রাম সদরের জগমনের চরে ২টি গরু ও ১টি খাসি কোরবানি দেয়া হয়েছে।

এই দুইদিনে ৬টি গরুর প্রায় ১৭ মণ ২১ কেজি মাংস ও একটি খাসির ১৬ কেজি মাংস প্রতিটি পরিবারের মাঝে ১ কেজি করে বিতরণ করা হয়।

কুড়িগ্রামের জোবেদা বাতিঘর নারী কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজু জানান, ক্রিস্টাল ওপেন স্কাউটস, মতিঝিল, ঢাকার অর্থায়নে চরের বিভিন্ন স্থানে গরু কোরবানি করে মাংস বিতরণ করা হয়েছে। প্রতি বছর এটি করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন দুর্যোগ কালীন সময়ে আমরা কাজ করে আসছি। এমন কাজ আমাদের অব্যাহত থাকবে।